মন ভালো করার সহজ কিছু উপায়
মন ভালো করার জন্য এখানে কিছু টিপস দেয়া হল। এগুলো অবলম্বন করলে আপনার মন ভালো হতে বেশি সময় লাগবে না। ১. কাউকে বলুন: আপনার যখন খারাপ লাগবে, তখন আপনার কাছের একজন মানুষ বা আপনার বন্ধুকে ফোন করুন। পৃথিবীতে বন্ধুর তুলনায় আর কোন কিছু নেই, যে আপনাকে যেকোনো মুহূর্তে খুশি করতে পারে। যদি সে আপনার প্রকৃত বন্ধু হয়, তাহলে সে আপনাকে খুশি করার জন্য যেকোনো কিছু করতে পারবে, কারন সে জানে, সে যখন কষ্টে থাকবে আপনি তাকে অবশ্যই সাহায্য করবেন। ২. এগিয়ে যান: হালকা ব্যায়াম, হাঁটা, নৃত্য করা, কিছু সময় দৌড়ানো ইত্যাদির সাহায্যে আপনার মনকে পরিষ্কার করুন এবং আপনার চিন্তা-ভাবনা রিফ্রেশ করুন। আপনি কিছু সময়ের মধ্যে ভালো অনুভব করবেন। ব্যায়ামের ফলে শরীর থেকে ইনডোরফিন নির্গত হয়। যার ফলে মানুষ ভালো অনুভব করে এবং ব্যায়ামের ফলে শরীরের এনার্জি বৃদ্ধি পায়। ৩. বাহিরে যান: মুক্ত বাতাস ও সূর্যের আলো শরীরের জন্য অনেক উপকারী। গবেষণায় দেখা গেছে, যারা অফিসে বসে বসে কাজ করে, তাদের তুলনায় যারা বাহিরে ঘুরে ঘুরে কাজ করে তাদের স্ট্রেস এর পরিমাণ কম। কিছু সময় সূর্যের আলোর নীচে থাকার ফলে আপনার শরীরে ভিটামিন ...